Recipe: বাড়িতেই গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে ফেলুন লালমোহন মিষ্টি, শিখেনিন পদ্ধতি

বাড়িতে থাকা গুড়া দুধ দিয়েই তৈরি করতে পারবেন চমৎকার স্বাদের লালমোহন মিষ্টি। সেজন্য গুড়া দুধ ছাড়া প্রয়োজন হবে অল্পকিছু উপকরণের। মিষ্টি তৈরির সময় একটু যত্ন নিয়ে তৈরি করলে আর হতাশ হতে হয় না। সঠিক স্বাদ পেতে হলে সঠিক রেসিপি মেনে রান্না করা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক গুড়া দুধ দিয়ে লালমোহন তৈরির রেসিপিটি-
উপকরণ: গুড়া দুধ এক কাপ, সুজি এক টেবিল চামচ, বেকিং পাউডার এক চা চামচ, ঘি এক টেবিল চামচ, ডিম একটি।

সিরা তৈরি করতে যা লাগবে: চিনি দুই কাপ, জল তিন কাপ, এলাচ দুইটি।

প্রণালী: জল ও চিনি একসঙ্গে মিশিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। সিরা আলাদা পাত্রে রাখুন। এবার সুজি মিনিট তিনেক ভিজিয়ে রেখে জল নিংড়ে নিন। এরপর সেই সুজির সঙ্গে সব উপকরণ মিশিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নিন। বল তৈরি করা হয়ে গেলে অল্প আঁচে ডুবো তেলে ভেজে নিন। ভেজে নেয়া মিষ্টিগুলো ৫-৬ মিনিট জ্বাল দিন। মিষ্টি ফুলে উঠলে মিনিটখানেক পর চুলা বন্ধ করে দিন। এভাবে সিরায় রেখে দিন ঘণ্টাখানেক। এরপর পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *