জাপানের ৬০০ বছরের পুরনো বৌদ্ধমন্দিরে প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ প্রার্থনা! কেন এত বড় আয়োজন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে এবার এক অন্যরকম উদ্যোগ দেখা গেল সুদূর জাপানে। জাপানের একটি অতি প্রাচীন এবং জনপ্রিয় বৌদ্ধমন্দিরে তাঁর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। জানা গেছে, এই মন্দিরটির বয়স ৬০০ বছর।

জোজোজি মন্দির ও ‘সেবা পাখওয়াড়া’
জাপানের রাজধানী টোকিও-তে অবস্থিত বিখ্যাত জোজোজি বৌদ্ধমন্দিরে এই প্রার্থনার বন্দোবস্ত করা হয়। যদিও প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল ১৭ সেপ্টেম্বর, তবুও এত দেরিতে এই আয়োজনের কারণ হলো—তাঁর জন্মদিন উপলক্ষে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী ‘সেবা পাখওয়াড়া’।

বিশ্বজুড়ে শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ‘সেবা পাখওয়াড়া’ উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে জাপানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় এই বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছিলেন। মন্দিরের প্রধান পুরোহিত স্বয়ং মোদীর দীর্ঘজীবন কামনা করে প্রার্থনা করেন। এই সময় জাপানে বসবাসকারী হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বী অসংখ্য ভারতীয় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্য বিশেষ সেতার পরিবেশনা
এই অনুষ্ঠানে জাপানের বিখ্যাত সেতার বাদক আকিকো কোকুবু সেতার পরিবেশন করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই তাঁর মনে ভারতীয় মার্গ সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগের জন্ম হয়েছে।

জোজোজি বৌদ্ধমন্দিরের মতো একটি ঐতিহাসিক স্থানে প্রধানমন্ত্রীর জন্য ভারতীয়দের এমন আবেগপূর্ণ উদ্যোগ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সম্মানকেই তুলে ধরল।