বাবা-মাকে দেখলেই মিলবে সম্পত্তির অধিকার, নইলে ‘নো এন্ট্রি’! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, তোলপাড় দেশ!

সম্পত্তির অধিকার নিয়ে শনিবার এক যুগান্তকারী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৃদ্ধ বয়সে বাবা-মাকে দেখতে হবে। নচেৎ, সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলে-মেয়েরা। এই রায় সমাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছে আদালত।
বৃদ্ধ মা-বাবাকে না দেখলে অধিকার হারাবে সন্তান
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ এই সংক্রান্ত মামলায় স্পষ্ট বার্তা দিয়েছে যে, বৃদ্ধ বাবা-মাকে না দেখলে তাঁদের সম্পত্তিতে সন্তানদের আর কোনো অধিকার থাকবে না।
শীর্ষ আদালত স্পষ্ট জানায়, মা-বাবা চাইলে ছেলেমেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন।
এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালেরই আছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পতির মুম্বইতে দুটি বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের বড় ছেলে নিজের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করে। এর জেরে ওই দম্পতি ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল বাড়ি ছাড়ার নির্দেশ দিলে সেই ছেলে পাল্টা বম্বে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়ে। কিন্তু শীর্ষ আদালত শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে।
আদালতের নির্দেশ, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ওই ছেলেকে অবশ্যই বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে।
বিবাহিত মহিলাদের বাপের বাড়ির সম্পত্তিতেও অধিকার নেই!
সন্তানদের সম্পত্তির অধিকারের এই রায়ের পাশাপাশি, সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত, যা হিন্দু মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে যে, বিবাহিত হিন্দু মহিলাদের বা বিধবা মহিলাদের সম্পত্তিতে বাপের বাড়ির কোনো অধিকার থাকবে না। একমাত্র স্বামীর উত্তরাধিকারীরাই সেই সম্পত্তির ভাগ পাবেন বলে আদালত জানায়।
দেশের সর্বোচ্চ আদালতের এই জোড়া রায় সম্পত্তির অধিকার এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।