OMG! বিয়ের ৩ দিন আগে নিখোঁজ, কুয়োতে মিলল তরুণীর পচাগলা দেহ

বিয়ের মাত্র তিন দিন আগে নিখোঁজ হন তরুণী। অনেক খোঁজ করেও মিলছিলো না তার কোনো সন্ধান। অবশেষে বাড়ির কাছে একটি কুয়ায় পাওয়া গেছে তার পচাগলা দেহ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের ভেম্বায়াম এলাকায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর বিয়ে হওয়ার কথা ছিল অনুজা (২৬) নামের ওই তরুণীর। কিন্তু ৩০ আগস্ট নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর তার মরদেহের সন্ধান মেলে।

অনুজা তিরুবনন্তপুরমের ভেম্বায়াম এলাকার বাসিন্দা ছিলেন। ভেম্বায়ামের শান্তি মন্দির আতু ভেট্টনাডুর কাছে অনীশ ভাবের পদ্মাবতীর মেয়ে অনুজা স্টার মেকার মিউজিক অ্যাপ-এর একজন জনপ্রিয় গায়িকা ছিলেন।

গত ৩ সেপ্টেম্বর কনচিরার এক বাসিন্দার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। তবে ৩০ আগস্ট নিখোঁজ হন অনুজা। এরপর তার মা ভাট্টাপাড়া থানায় মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেন। অনুজা রাতে ঘুমাতে যায়। কিন্তু পরদিন সকালে যখন তার মা তাকে ঘরে খুঁজতে যায়, তখন অনুজা নিখোঁজ ছিল।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। কীভাবে সে নিখোঁজ হয়েছে তা জানতে তারা অনুজার বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে। এদিকে বাড়ির পাশের একটি জমিতে লোকজন ঝোপ পরিষ্কার করতে এলে সেখানে একটি কূপে অনুজার পচাগলা দেহ পাওয়া যায়। এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

অনুজা ডিভোর্সি ছিলেন। এর আগে কাসারগোডে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। ওই ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল অনুজার। গত বছরই তাদের বিবাহবিচ্ছেদ হয়। সে ঘরে কোনো সন্তান ছিল না তার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *