SSC: পার্থ চ্যাটার্জি এবার ফাঁসিয়ে দিলেন, করলেন বিস্ফোরক অভিযোগ

নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সিবিআই জেরার মুখে করলেন বিস্ফোরক অভিযোগ। তিনি জেরার সময় সব দায় ঝেড়ে ফেলে আঙ্গুল তুললেন শিক্ষা দফতরের আধিকারিকদের দিকেই।

গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ‘জেরায় তিনি জানিয়েছেন দফতর থেকে আধিকারিকরা তার কাছে ফাইল পাঠাতো, আমি শুধু সই করতাম। কি দুর্নীতি হয়েছে জানিনা।’ অর্থাৎ তিনি তৎকালীন শিক্ষা সচিব মনীশ জৈনের উপরের যাবতীয় দুর্নীতির দশ চাপালেন। আর সে ক্ষেত্রে চাপ[এ পরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

অপরদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সিবিআই হেফাজতে আছেন। তাঁর গ্রেফতারি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এর আগেই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *