শিল্পা, রবিনা, প্রিয়াঙ্কা নয়, অক্ষয় কুমারের প্রিয় নায়িকা অন্য একজন, কে জানেন নাম শুনে অবাক হবেন

বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রিয় নায়িকার নাম প্রকাশ করেছেন। তার এই পছন্দের তালিকায় শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, কারিনা কাপুর খান বা প্রিয়াঙ্কা চোপড়া নন, বরং উঠে এসেছে অন্য এক তারকার নাম।
ক্যাটরিনা কেন পছন্দের?
অক্ষয় কুমার জানান, তার প্রিয় নায়িকা হলেন ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, “যদিও আমি প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছি, তবে ক্যাটরিনা আমার পছন্দের।” এই তারকা জুটি এখন পর্যন্ত আটটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ২০০৬ সালের হামকো দিওয়ানা কার গয়ে, ২০০৭ সালের নমস্তে লন্ডন ও ওয়েলকাম, ২০০৮ সালের সিং ইজ কিং, ২০০৯ সালের ব্লু ও দে দানা দান, ২০১০ সালের তিস মার খান এবং ২০১১ সালের সূর্যবংশী।
ক্যাটরিনার প্রশংসায় অক্ষয়
২০২১ সালে সূর্যবংশী ছবির প্রচারে কপিল শর্মার অনুষ্ঠানে এসে ক্যাটরিনাও অক্ষয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, অক্ষয় কুমার প্রথম দিন থেকেই নতুন নায়ক-নায়িকাদের সমর্থন করেন এবং একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তার ব্যবহার খুবই আন্তরিক।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত জলি এলএলবি ৩। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন আরশাদ ওয়ার্শি, সৌরভ শুক্লা, সীমা বিশ্বাস, অমৃতা রাও এবং হুমা কুরেশি। সুভাষ কাপুর পরিচালিত এই আইনি কমেডি ছবিটি প্রথম তিন দিনে ৪০ কোটি টাকার বেশি আয় করেছে।