‘কম বয়সী পুরুষের সঙ্গে প্রেম, বিয়েতেও অরাজি নই!’ তবুও কেন ৫০-এও ‘সিঙ্গল’ আমিশা? কারণ জানলে অবাক হবেন

৫০ বছর বয়স ছুঁই ছুঁই হলেও আমিশা প্যাটেলের শরীরী হিল্লোল আজও বহু যুবকের বুকে কাঁপন ধরায়। ‘গদর ২’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, বয়স শুধু একটি সংখ্যা মাত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন, কেন তিনি এখনও বিয়ে করেননি এবং সিঙ্গল আছেন। আমিশা বলেন, তিনি অনেক বিয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু অধিকাংশ পুরুষই তাকে শর্ত দিয়েছেন— বিয়ে করলে অভিনয় ছাড়তে হবে। যেহেতু অভিনয়ই তার প্রাণ, তাই তিনি কোনো আপস করেননি।
আমিশা তার ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করে বলেন, “যে আপনাকে ভালোবাসবে, সে কখনও আপনার কেরিয়ার থামাবে না।” তিনি আরও জানান, অভিনয়ে আসার আগে তার একটি সিরিয়াস সম্পর্ক ছিল। কিন্তু যখন তিনি সিনেমায় আসেন, তখন তার প্রেমিক চাইতেন না তিনি বেশিদিন অভিনয় করুন। তাই শেষ পর্যন্ত তিনি কেরিয়ারকেই বেছে নেন। তবে বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। আমিশা বলেন, তিনি যোগ্য কাউকে পেলে অবশ্যই বিয়ে করবেন। তিনি জানান, আজও তার অর্ধেক বয়সের ছেলেরাও তাকে ডেটে নিয়ে যেতে চায়, কারণ তার মতে, বয়স নয়, পরিণতমনস্কতাই আসল।
অভিনয়ের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন এবং ফ্যাশন নিয়েও সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন আমিশা। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার কাছে প্রায় ৪০০টিরও বেশি ডিজাইনার ব্যাগ আছে, যার মূল্য কোটি টাকার বেশি। ছোটবেলা থেকেই দামি ব্যাগ ও পোশাকের প্রতি তার ঝোঁক ছিল। এমনকি স্কুলজীবনেও তিনি এমন একটি দামী ব্যাগপ্যাক ব্যবহার করতেন, যা তখন ভারতের বেশিরভাগ মানুষ চিনতও না। এই রুচি ও ভালো লাগা তার পরিবারের পরিবেশ থেকেই তৈরি হয়েছে বলে তিনি জানান, যেখানে তার মা, মাসি এবং দিদা সবাই ফ্যাশনের প্রতি অত্যন্ত সচেতন ছিলেন।