জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের এই দিন (২০ সেপ্টেম্বর, ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে তাদের প্রতিদিনের জীবনে পরিবর্তন আসে। এই কারণেই প্রতিটি রাশির জাতকের জন্য আলাদা রাশিফল নির্ধারণ করা হয়। আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে, কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কীভাবে উন্নতি করা সম্ভব এবং কী ধরনের বাধা আসতে পারে—গ্রহ-নক্ষত্রের গতিবিধি বিশ্লেষণ করে চলুন জেনে নিই আপনার রাশি কী বলছে:

মেষ (ARIES): আজ আপনি কোনো সৎ কাজে অর্থ ব্যয় করতে পারেন এবং আপনার ভালো কাজের জন্য প্রশংসিত হবেন। মন দিয়ে কাজ করুন, দিনটি ভালোই কাটবে।

বৃষ (TAURUS): পুরোনো কোনো সমস্যার সমাধান করতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করলে সাফল্য আসবে। দিনটি আপনার জন্য ভালো যাবে।

মিথুন (GEMINI): বাতের ব্যথায় ভুগতে পারেন। প্রতিদিন সকালে হাঁটুন এবং ভালো চিকিৎসকের পরামর্শ নিন।

কর্কট (CANCER): কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি হবে এবং আপনার আয় বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন, দিনটি শুভ।

সিংহ (LEO): আজ আপনার দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায় নানান জটিলতা দেখা দিতে পারে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সতর্কতার সঙ্গে কাজ করুন।

কন্যা (VIRGO): আজ আপনাকে বুঝে-শুনে কাজ করতে হবে। কোনো জিনিস অপচয় হওয়ার সম্ভাবনা আছে। দিনটি খুব একটা শুভ নয়।

তুলা (LIBRA): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে। জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে।

বৃশ্চিক (SCORPIO): যানবাহনে বিপদের সম্ভাবনা আছে। রাস্তায় সাবধানে চলুন। নিজের প্রতি যত্নশীল হন, দিনটি খুব একটা ভালো যাবে না।

ধনু (SAGITTARIUS): কোনো বড় কাজে সাফল্য নাও পেতে পারেন। হতাশ না হয়ে সাহস নিয়ে আবার চেষ্টা করুন। দিনটি শুভ নয়।

মকর (CAPRICORN): আপনার দিনটি খুব একটা ভালো নয়। যদি দীর্ঘদিনের অসুস্থতা থাকে, তাহলে ফেলে না রেখে ভালো জায়গায় চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসার চেষ্টা করলে সমস্যা হতে পারে।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। ধনহানির প্রবল সম্ভাবনা আছে, তাই লটারি, জুয়াখেলা বা যেকোনো বাজি থেকে নিজেকে দূরে রাখুন।

মীন (PISCES): আজ আপনার দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে নিজেই স্ত্রীর সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়া করলে ক্ষতি হতে পারে।