‘জ্বর এসেছে নাকি বলেই…,’ অটো চালকের হাতে যৌন হেনস্থার শিকার তরুণী, গ্রেফতার অভিযুক্ত

বেঙ্গালুরুর জেপি নগরে এক অটো চালকের হাতে এক তরুণী যৌন হেনস্থার শিকার হয়েছেন। ব্যাগ রাখার নাম করে অভিযুক্ত অটোচালক ওই তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং যৌন নির্যাতন করার চেষ্টা করে। এই ঘটনায় পুট্টেনহাল্লি পুলিশে অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত অটোচালক হনুমন্থাপ্পা এইচ. তালওয়ারাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী জেপি নগর থেকে একটি অটো বুক করেছিলেন। অটো আসার পর চালক প্রথমে ব্যাগ রাখার নাম করে তাকে inappropriate ভাবে স্পর্শ করে। এরপর সে ওই তরুণীকে বলে, “তুমি কি কোনও সিনেমার নায়িকা?” যখন মেয়েটি অটোতে বসে, তখন অভিযুক্ত চালক অসুস্থতার ভান করে তার কপাল স্পর্শ করে জানতে চায় তার জ্বর আছে কি না। এই সুযোগে সে ওই তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করার চেষ্টা করে। ভয় পেয়ে মেয়েটি কোনওমতে অটো থেকে লাফিয়ে নেমে পালিয়ে বাড়ি ফেরে।
বাড়ি ফিরে মেয়েটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর মা ও মেয়ে পুট্টেনহাল্লি থানায় অটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। যে ক্যাব কোম্পানির জন্য সে কাজ করত, তাদেরও এই বিষয়ে জানানো হয়েছে এবং তার লাইসেন্স বাতিল করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে পুট্টেনহাল্লি পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।