দুই বোনকে গণধর্ষণের পর মোবাইল চুরি, চাঞ্চল্যকর ঘটনায় আঁতকে উঠছে দেশ

মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায় ১৬ এবং ১৭ বছর বয়সী দুই নাবালিকা বোনকে গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত তিন যুবক দুই বোনকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে এই জঘন্য অপরাধ ঘটায়। ধর্ষণের পর তাদের উপর শারীরিক অত্যাচারও করা হয়। গ্রামবাসীরা অচৈতন্য অবস্থায় ওই দুই বোনকে উদ্ধার করে এবং পরে পুলিশে খবর দেয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপরাধটি ঘটিয়েছে। ধর্ষণের পর তারা দুই বোনের মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা পুলিশকে পুরো ঘটনা জানায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে প্রধান অভিযুক্ত রাহুল সাকেতকে গ্রেফতার করে। পরে বাকি দুই অভিযুক্ত রাকেশ সাকেত এবং বিশ্বামিত্র সাকেতকেও সন্ধ্যায় গ্রেফতার করা হয়।

এই জঘন্য ঘটনায় পুলিশে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনগুলোও উদ্ধার করেছে। এই ধরনের ঘটনা সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। পুলিশ জানিয়েছে, এই মামলার দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।