ভাগ্য ফিরছে ৫ রাশির, দেবী দুর্গার আশীর্বাদে আসবে অর্থ, ভালোবাসা ও নতুন কর্মসংস্থান! তালিকায় আছেন কি আপনি?

শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। উৎসবের এই মরসুমে মা দুর্গার আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের। এবারের পুজোয় কোন ৫ রাশির ভাগ্য ফিরবে, দেখে নিন এক ঝলকে।
এই ৫ রাশির ভাগ্য ফিরছে!
বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এবারের দুর্গাপুজো অত্যন্ত শুভ। পারিবারিক অশান্তি দূর হবে এবং দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। আর্থিক উন্নতি হবে এবং পুজোর দিনগুলো খুব ভালো কাটবে।
মিথুন রাশি (Gemini): মা দুর্গা মিথুন রাশির জন্য সুখবর নিয়ে আসছেন। পুজোর এই পাঁচ দিন কাজের চাপ অনেকটাই কমে আসবে। ফলে আপনি প্রিয়জনদের সঙ্গে হাসিমুখে উৎসব উপভোগ করতে পারবেন।
সিংহ রাশি (Leo): পুজোর আগেই এই রাশির জাতক ও জাতিকাদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন একাধিক রাস্তা খুলে যাবে। সমাজে নাম ও যশ বৃদ্ধি পাবে। পুজোর পাঁচ দিন কাটবে দুর্দান্ত।
কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য এবারের দুর্গাপুজো অত্যন্ত শুভ। দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা কাজগুলো এবার শেষ হবে। প্রেমের দিক থেকেও সময়টা খুবই অনুকূল। মনের মানুষের সঙ্গেই পুজোর দিনগুলো আনন্দ করে কাটাতে পারবেন।
ধনু রাশি (Sagittarius): মা দুর্গার আশীর্বাদে ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য সুখের সময় শুরু হবে। একাধিক দিক থেকে এরা সুখবর পেতে পারেন। সন্তানের সাফল্যে গর্বিত হবেন এবং পরিবারের সঙ্গেই এদের পুজো আনন্দময় হয়ে উঠবে।