শিহরিত অসম! খোদ কলেজের ইউনিয়ন রুমের মধ্যে গণধর্ষণ, ধরা পড়ল কংগ্রেসের ছাত্র নেতা! তারপর যা ঘটল…

নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল বিজেপি শাসিত অসমে। খোদ একটি কলেজের ইউনিয়ন রুমের মধ্যেই গণধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটেছে। গোলপাড়া কলেজে এই ঘটনায় অভিযুক্ত কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই (NSUI)-এর নেতা ফিরোজ-কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা শুধু অসমে নয়, সারা দেশে আলোড়ন ফেলেছে।

জানা গিয়েছে, কলেজের এক হিন্দু ছাত্রী ওই গণধর্ষণের শিকার হয়েছেন। তিনি যখন অন্যান্য এনএসইউআই নেতাদের কাছে বিষয়টি জানান, তখন তারাও ওই ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেন। এরপর ওই ছাত্রী বাধ্য হয়ে কলেজের প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)-এর কাছে অভিযোগ করেন। তাদের প্রতিবাদ এবং চাপের মুখেই পুলিশ ফিরোজকে গ্রেফতার করতে বাধ্য হয়।

অসমের মতো জায়গায় এমন ঘটনায় সমালোচকরা বলছেন, মানুষ শুধু বাংলা বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোর নারী সুরক্ষাকেই কাঠগড়ায় তোলে, কিন্তু এই ঘটনা প্রমাণ করে মানুষের বিকৃত মানসিকতাই এমন অপরাধের জন্য সমানভাবে দায়ী। কেউ কেউ আরও বলেছেন, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ফিরোজের মতো কিছু ছেলে মেয়েদের ভয় দেখিয়ে নির্যাতন করে। এই প্রসঙ্গে সম্প্রতি কলকাতার কসবা আইন কলেজে ঘটে যাওয়া একটি ধর্ষণ ঘটনার উদাহরণও টেনে আনা হয়েছে।

তবে ঘটনার পিছনে যে কারণই থাকুক না কেন, নির্যাতিতার পরিবার এবং সমগ্র গোলপাড়ার মানুষ এই ঘটনায় জড়িত ফিরোজ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।