মাদারবোর্ডের দামও বাড়াতে চলেছে ইন্টেল, বাড়বে কম্পিউটারের দাম

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় অধিকাংশ প্রধান যন্ত্রাংশের দাম বাড়ানো কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল। এসব যন্ত্রাংশের মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও (সিপিইউ) ছিল। তবে টেকনোস্পোর্টসের তথ্যানুযায়ী, দাম বাড়ানোর তালিকায় মাদারবোর্ডও রয়েছে। খবর টেকটাইমস।

নতুন ৭০০ সিরিজের মাদারবোর্ডও এর অন্তর্গত। আকস্মিকভাবে এ অন্তর্ভুক্তির কারণ ইন্টেল মাদারবোর্ডে যেসব টিপসেট ব্যবহার করা হচ্ছে সেগুলো টিম ব্লুই তৈরি করেছে। তৃতীয় কোনো পক্ষ এর সঙ্গে জড়িত নয়। মাদারবোর্ডগুলোয় ইন্টেলের ১৩ প্রজন্মের র্যাপটর লেক প্রসেসর সাপোর্ট করে। প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং গ্রুপের জন্য দামের এ সমন্বয় গুরুত্বপূর্ণ হবে। কেননা এর কারণে সর্বাধুনিক চিপ র্যাপটর লেক ও মাদারবোর্ড কেনার জন্য ভোক্তারা যে ব্যয় নির্ধারণ করেছিল তার চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

ইন্টেলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) ডেভিড জিনসার জানান, শিগগিরই প্রতিষ্ঠান ভালো মানের কিছু পণ্য ব্যবহারকারীদের জন্য বাজারজাত করবে। ডব্লিউসিসিটেকের তথ্যানুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির কারণে পণ্যের দাম বেড়েছে। তবে কোন যন্ত্রাংশ বা পণ্যের দাম কেমন বাড়বে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *