ইতিহাসের আজকের দিনের গুরুত্তপুর্ন যতসব ঘটনা (১৫ সেপ্টেম্বর)

সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।

চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??

.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️

? ০৯৯৪ – ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।

? ১৬৫৬ – ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।

? ১৭৭৬ – ব্রিটেন ম্যানহাটান দখল করে।

? ১৮১২ – নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।

? ১৮১২ – ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।

? ১৮২১ – মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

? ১৮৩৫ – ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।

? ১৮৯৪ – পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।

? ১৯১৬ – বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷

? ১৯১৭ – আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।

? ১৯২৮ – আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

? ১৯৩৫ – নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।

? ১৯৩৫ – জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
? ১৯৪৬ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।

? ১৯৪৭ – তমদ্দুন মজলিস ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে।

? ১৯৫২ – জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিওপিয়াকে ইরিত্রিয়া দান করে। পরবর্তীতে ইরিত্রিয়া স্বাধীন হয়।

? ১৯৫৮ – চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

? ১৯৫৯ – নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।

? ১৯৫৯ – দূরদর্শন (সংক্ষেপে ডিডি)ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।

? ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিসর ও সিরিয়া।

? ১৯৮১ – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।

? ১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।

? ১৯৮৯ – পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে।

? ১৯৯১ – দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসিডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে৷

? ১৯৯১ – বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান।

? ১৯৯৬ – ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।

? ১৯৯৮ – আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানী ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি (Merger)।

? ২০০৮ – আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।

.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️

? ০৭০৬ – জন্মগ্রহণ করেছিলেন হযরত উতবা, তিনি ছিলেন সিরিয়ার সর্বশেষ সাহাবী।

? ১২৫৪ – জন্মগ্রহণ করেছিলেন মার্কো পোলো, তিনি ছিলেন ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।

? ১৫০৫ – জন্মগ্রহণ করেছিলেন মারিয়া, তিনি ছিলেন হাঙ্গেরির রানি।

? ১৭৮৯ – জন্মগ্রহণ করেছিলেন জেমস ফেনিমোর কুপার, তিনি ছিলেন The Last of the Mohicans খ্যাত কথাসাহিত্যিক।

? ১৮৫৭ – জন্মগ্রহণ করেছিলেন উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্‌ট্‌, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।

? ১৮৬০ – জন্মগ্রহণ করেছিলেন ভারতরত্নএম বিশ্বেশ্বরাইয়া, তিনি ছিলেন ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার,দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা।

? ১৮৭৬ – জন্মগ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।

? ১৮৯৪ – জন্মগ্রহণ করেছিলেন ঝাঁ রজানোয়ার, তিনি ছিলেন ফরাসি চলচ্চিত্র পরিচালক।

? ১৯০৪ – জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় উমবার্তো, তিনি ছিলেন ইতালির রাজা।

? ১৯০৭ – জন্মগ্রহণ করেছিলেন ফায় ওরায়, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।

? ১৯০৯ – জন্মগ্রহণ করেছিলেন সি.এন. আন্নাদুরাই, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, মাদ্রাজ প্রদেশের সর্বশেষ ও তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী।

? ১৯১৪ – জন্মগ্রহণ করেছিলেন আডোলফো বিওয় কাসারইয়েস, তিনি ছিলেন আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক।

? ১৯১৬ – জন্মগ্রহণ করেছিলেন কনস্ট্যান্টিন ভারযিল গিওরগো , তিনি ছিলেন রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক।

? ১৯২৯ – জন্মগ্রহণ করেছিলেন মারে গেলমান, তিনি ছিলেন নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

? ১৯৫৪ – জন্মগ্রহণ করেছিলেন হ্রান্ট ডিঙ্ক, তিনি ছিলেন তুর্কি সাংবাদিক।

? ১৯৩৭ – জন্মগ্রহণ করেছিলেন রবার্ট এমারসন লুকাস জুনিয়র, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।

? ১৯৪৬ – জন্মগ্রহণ করেছিলেন অলিভার স্টোন, তিনি একাডেমী পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক।

? ১৯৬৫ – জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ফিকো, তিনি স্লোভাক রাজনীতিবিদ, অধ্যাপক ও ১৪ তম প্রধানমন্ত্রী।

? ১৯৭১ – জন্মগ্রহণ করেছিলেন নাথান এসল, তিনি নিউ জিল্যান্ডের অলরাউন্ডার।

? ১৯৭৯ – জন্মগ্রহণ করেছিলেন কার্লোস রুইজ, তিনি গুয়াতেমালার ফুটবলার।

? ১৯৮৮ – জন্মগ্রহণ করেছিলেন চেলসিয়া কেন, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️

? ১৮৫৯ – মৃত্যুবরণ করেন ইসামবারড কিংডম ব্রুনেল, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার।

? ১৯২৬ – মৃত্যুবরণ করেন রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।

? ১৯৩৮ – মৃত্যুবরণ করেন টমাস ওয়লফে, তিনি ছিলেন আমেরিকান লেখক।

? ১৯৪৫ – মৃত্যুবরণ করেন অ্যান্টন ওয়েবেরন, তিনি ছিলেন অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক।

? ১৯৭৩ – মৃত্যুবরণ ভিক্টর হারা, তিনি ছিলেন চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।

? ১৯৮১ – মৃত্যুবরণ হ্যারল্ড বেনেট, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।

? ১৯৮২ – মৃত্যুবরণ বাসির গামায়েল, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।

? ১৯৮৯ – মৃত্যুবরণ করেন রবার্ট পেন ওয়ারেন, তিনি ছিলেন আমেরিকান কবি, লেখক ও সমালোচক।

? ২০০৬ – মৃত্যুবরণ করেন নিতুন কুণ্ডু, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

? ২০০৮ – মৃত্যুবরণ করেন স্টাভরস পারাভাস, তিনি ছিলেন গ্রিক অভিনেতা।

.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️

? আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।

? আজ স্বাধীনতা দিবস (গুয়াতেমালা)।

? আজ স্বাধীনতা দিবস (এল সালভাদর)।

? আজ স্বাধীনতা দিবস (হন্ডুরাস)।

? আজ স্বাধীনতা দিবস (নিকারাগুয়া)।

? আজ স্বাধীনতা দিবস (কোস্টারিকা)।

? আজ জাতীয় আয়কর দিবস (বাংলাদেশ)।

? আজ জাতীয় ইঞ্জিনিয়ার দিবস (ভারত)।

.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????

প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।