SSC Group C ও Group D নিয়োগ পরীক্ষা কবে? বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের পর এবার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পর তিনি জানিয়েছেন, এই নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে, যাতে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত না হন।

মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পর গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা হবে। আমি বলেছি, অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করতে হবে।” তার এই মন্তব্যে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। এর আগে, সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেসব শিক্ষক ১০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন এবং অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তাদের মানবিক কারণে গ্রুপ-সি পদে চাকরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক মন্তব্য থেকে বোঝা যায় যে, রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে অভিজ্ঞ এবং যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। রাজ্যের মানবিক সরকার হিসেবে পরিচিত তৃণমূল সরকার চাইছে, কোনও অবস্থাতেই যেন মানুষের কর্মজীবনের অভিজ্ঞতা নষ্ট না হয়।