‘আমার প্রেমিকাকে জলদি ফোন কর!’ ‘মদ্যপ’ ঋষি কেন নীতু কাপুরকে বলেছিলো একথা? কি ঘটেছিল সেদিন?

প্রয়াত অভিনেতা ঋষি কাপুর তার বিলাসবহুল জীবন এবং মদ্যপানের জন্য পরিচিত ছিলেন। তার নেশার কারণে দাম্পত্য জীবনে নীতু কাপুরের সঙ্গে অনেক ঝামেলা হয়েছে বলেও জানা যায়। তবে একবার মদ্যপ অবস্থায় তিনি এমন একটি কাণ্ড ঘটিয়েছিলেন, যা তিনি নিজেই তার আত্মজীবনীতে তুলে ধরেছেন।
ঋষি কাপুরের আত্মজীবনী থেকে জানা যায়, সত্তর দশকের কথা। তখনো নীতু কাপুরের সঙ্গে তার বিয়ে হয়নি। সদ্য জাসমিন নামের এক প্রেমিকার সঙ্গে তার ব্রেকআপ হয়েছিল। সেই মন খারাপ নিয়েই তিনি নীতুর সঙ্গে ‘জহরিলা ইনসান’ ছবির শুটিংয়ের জন্য বিদেশে গিয়েছিলেন।
ঋষি লিখেছেন, মন ভাঙার পর তিনি মদ্যপান করে মাতাল হয়ে গিয়েছিলেন। সে সময় তার খুব কান্না পাচ্ছিল। তিনি নীতুকে ডেকে প্রাক্তন প্রেমিকা জাসমিনের সঙ্গে কথা বলতে চান। নীতু কোনো প্রশ্ন না করেই জাসমিনকে ফোন করেছিলেন এবং জাসমিন তার সঙ্গে কথাও বলেন।
ঋষি কাপুর তার আত্মজীবনীতে আরও লিখেছেন যে, নীতুর সঙ্গে তার বিয়ের পরেও জাসমিনের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। নীতু তাকে সম্মান করতেন। এরপর জাসমিন ঋষিরই এক প্রিয় বন্ধুকে বিয়ে করেন। জাসমিনের মৃত্যুতে ঋষি খুব ভেঙে পড়েছিলেন।