GST কমায় ঠিক কত টাকা সস্তা হল AC থেকে TV? একনজরে দেখেনিন পুরো হিসেব

উৎসবের মরসুমের আগেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য এক দারুণ খবর নিয়ে এল। নতুন জিএসটি রিফর্মের ফলে ইলেকট্রনিক জিনিসপত্র, যেমন এসি, টিভি, ফ্রিজ এবং ডিশওয়াশারের মতো পণ্য এখন থেকে অনেক সস্তা হতে চলেছে। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী ২২ সেপ্টেম্বর, দেবীপক্ষ থেকেই কার্যকর হবে।
কতটা সস্তা হচ্ছে এসি এবং টিভি?
এতদিন পর্যন্ত বিভিন্ন ইলেকট্রনিক আইটেমের ওপর ২৮% জিএসটি লাগু ছিল। নতুন নিয়মানুযায়ী, এসি এবং টিভিতে এই করের হার কমে হয়েছে ১৮%। এই পরিবর্তনের ফলে ক্রেতাদের পকেটে সরাসরি প্রভাব পড়বে।
এসি-র দামের হিসাব:
- ১ টন এসি: যদি কোনো ১ টন এসির বেস প্রাইস ৩০,০০০ টাকা হয়, তাহলে আগে ২৮% জিএসটি-সহ এর দাম পড়ত ৩৮,৪০০ টাকা। এখন ১৮% জিএসটি-তে এর দাম হবে ৩৫,৪০০ টাকা। অর্থাৎ, ৩,০০০ টাকা সাশ্রয় হবে।
- ১.৫ টন এসি: ৪০,০০০ টাকা বেস প্রাইসের একটি ১.৫ টন এসির দাম আগে ছিল ৫১,২০০ টাকা। নতুন জিএসটি হারে তা কমে হবে ৪৭,২০০ টাকা। ক্রেতারা ৪,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন।
- ২ টন এসি: ৫০,০০০ টাকা বেস প্রাইসের একটি ২ টন এসির দাম আগে ছিল ৬৪,০০০ টাকা। এখন তা কমে হবে ৫৯,০০০ টাকা। এর ফলে আপনার ৫,০০০ টাকা বাঁচবে।
টিভি-র দামের হিসাব: যদি কোনো টিভির বেস প্রাইস ১০,০০০ টাকা হয়, তাহলে আগে ২৮% জিএসটি-তে এর দাম হতো ১২,৮০০ টাকা। নতুন ১৮% জিএসটি-তে এর দাম হবে ১১,৮০০ টাকা। অর্থাৎ, আপনার ১,০০০ টাকা সাশ্রয় হবে।
ডিশওয়াশারের দাম: গৃহস্থালী এবং রেস্তোরাঁয় ব্যবহৃত ডিশওয়াশার মেশিনও এখন সস্তা হচ্ছে। ১০,০০০ টাকা বেস প্রাইসের একটি ডিশওয়াশারের ওপর ২৮% এর বদলে ১৮% জিএসটি লাগু হওয়ায় এর দাম ১২,৮০০ টাকা থেকে কমে ১১,৮০০ টাকা হবে, যা আপনার ১,০০০ টাকা বাঁচাবে।
মনিটর ও প্রজেক্টরের ওপরও একই সুবিধা পাওয়া যাবে। এই পরিবর্তন যুব সমাজ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত উপকারী হবে।