ছুটি কাটাতে বিদেশে…সেখানেই ২১ বছরের মেয়ের প্রেমে পড়েন বৃদ্ধা, কিন্তু আসল সত্যি জানলে অবাক হবেন!

ভালোবাসার কোনো বয়স হয় না—এই কথা যেন আরেকবার সত্যি করে দেখিয়েছেন ৬৫ বছর বয়সী ব্রিটিশ মহিলা জিনা এবং ৪৪ বছর বয়সী গ্যাম্বিয়ান যুবক এব্রিমা। ২১ বছরের বয়সের ফারাক থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে সম্প্রতি তাদের এই অসমবয়সী প্রেম এক বড় মিথ্যার কারণে সংকটের মুখে পড়েছে।
কীভাবে শুরু হলো এই প্রেম?
বছর দুয়েক আগে জিনা ছুটি কাটাতে গিয়েছিলেন গ্যাম্বিয়ার বঞ্জুল শহরে। সেখানেই একটি রিসর্টে ওয়েটার হিসেবে কাজ করা এব্রিমার সঙ্গে তার আলাপ হয়। জিনা জানান, এব্রিমার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ফিটনেস তাকে মুগ্ধ করে। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে, নিজের বয়সের পুরুষদের টাক মাথা ও ভুঁড়ির কারণে তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।
তবে, এব্রিমা ছিলেন একজন মুসলিম এবং জিনা মদ্যপান ও খোলামেলা পোশাক পরতেন, যা এব্রিমার পছন্দ ছিল না। ভালোবাসার জন্য জিনা ধীরে ধীরে তার জীবনযাত্রায় পরিবর্তন আনতে রাজি হন।
মিথ্যার কারণে সম্পর্কে ফাটল
জিনা তার প্রেমিক এব্রিমাকে প্রচুর দামি উপহার এবং আর্থিক সাহায্য করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেন, এব্রিমা তাকে সত্যি বলছেন না। এব্রিমা দাবি করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় তার কোনো অ্যাকাউন্ট নেই। অথচ, জিনার নাতনি টিলি তার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করেন। সেই প্রোফাইলে অসংখ্য মহিলা বন্ধুর ছবি ছিল।
সবচেয়ে বড় মিথ্যাটি ধরা পড়ে যখন জিনা জানতে পারেন, যে মহিলাকে এব্রিমা তার বোন বলে পরিচয় দিয়েছিলেন, সেই মহিলা আসলে তার স্ত্রী। জিনা ওই মহিলার ছেলেকে এব্রিমাকে ‘পাপা’ বলে ডাকতে শুনেছিলেন।
ক্ষমা চাইলেন প্রেমিক, তবে কি সম্পর্ক টিকবে?
মিথ্যা ধরা পড়ার পর জিনা ক্ষুব্ধ হয়ে আবারও গ্যাম্বিয়া ফিরে যান। তিনি এব্রিমাকে তার ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘বোন’-এর পরিচয় নিয়ে প্রশ্ন করলে এব্রিমা প্রথমে মিথ্যা বলতে থাকেন। কিন্তু সব প্রমাণ দেখে এব্রিমা হেসে বলেন যে, এটা একটা ‘মজা’। তাতে জিনা আরও রেগে যান এবং চিৎকার করে বলেন, “তুমি যদি আমায় ঠকাও, তাহলে আমি কেন তোমার পিছনে সময় ও টাকা নষ্ট করব?”
তবে সমস্ত তর্ক-বিতর্কের পর এব্রিমা তার ভুলের জন্য ক্ষমা চান এবং জানান যে, তার ‘বোন’ তার স্ত্রী নন। সব শুনে জিনা তাকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তারা দুজনেই এই সম্পর্কটি এগিয়ে নিয়ে যেতে চান এবং ভবিষ্যতে একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন।