খুশির খবর! এবার শিয়ালদহ শাখায় আরও 2টি এসি লোকাল, কোন রুটে চলবে জানুন?

সাধারণ মানুষের জন্য খুশির খবর! পূর্ব রেল এবার শিয়ালদহ শাখায় আরও দুটি নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে। সম্প্রতি শিয়ালদহ-রানাঘাট রুটে রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেন চালু হওয়ার পর যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে। সেই সাফল্যের কথা মাথায় রেখে, যাত্রীদের ভিড় সামলাতে পুজোর আগেই নতুন দুটি ট্রেনের পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

কোন রুটে চলবে নতুন ট্রেন?
শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন এসি লোকাল ট্রেন দুটির মধ্যে একটি চলবে রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ রুটে এবং অন্যটি চলবে শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে।

রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল: এই ট্রেনটি রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে ৭টা ৫২ মিনিটে। এরপর শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে। ফিরতি পথে, ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৮টা ০৪ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে।

শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল: এটি শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে। ফিরতি পথে, ডাউন ট্রেনটি কৃষ্ণনগর থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে বিকেল ৩টে ৪০ মিনিটে।

আরও নতুন ট্রেন পরিষেবা শুরু হচ্ছে
এসি লোকাল ছাড়াও শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের সুবিধার জন্য আরও কিছু নতুন ট্রেনের পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। এর মধ্যে রয়েছে:

বিধাননগর-কল্যাণী ইএমইউ লোকাল: এই ট্রেনটি বিধাননগর থেকে সকাল ৭টা ২৮ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে সকাল ৮টা ৪৬ মিনিটে। ডাউন ট্রেনটি কল্যাণী থেকে রাত ৮টা ৫২ মিনিটে ছেড়ে বিধাননগর পৌঁছবে রাত ১২টা ১৯ মিনিটে।

বারাসাত-হাসনাবাদ লোকাল: এই রুটেও এক জোড়া ইএমইউ ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রেনটি বারাসাত থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে দুপুর ১টা ৩৮ মিনিটে। ফিরতি পথে, হাসনাবাদ থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছবে দুপুর ২টো ২৫ মিনিটে।

এই নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে শহরের পরিবহণ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে এবং নিত্যযাত্রীদের ভিড়ের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা যায়।