ভারতকে অপমান! প্রধানমন্ত্রীকে নিশানায় নিয়ে চরম হুঁশিয়ারি হোয়াইট হাউসের, বিশ্বজুড়ে তোলপাড়!

হোয়াইট হাউসের প্রাক্তন বাণিজ্য উপদেষ্টা পিটার ন্যাভারো ফের একবার ভারতকে আক্রমণ করেছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পরই ভারতের বিরুদ্ধে এই ক্ষোভ উগরে দেন তিনি। সাংবাদিকদের সামনে মোদীর ‘স্বৈরাচারীদের সঙ্গে সখ্যতা’র তীব্র সমালোচনা করে এই বৈঠককে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ন্যাভারো।
কেন মোদীকে নিশানা?
পিটার ন্যাভারো পরিষ্কারভাবে বলেছেন, ভারতের রাশিয়া নয়, বরং আমেরিকা, ইউরোপ এবং ইউক্রেনের প্রয়োজন। এর পাশাপাশি তিনি মস্কো থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্যও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে মোদীকে বিশ্বের দুই বৃহত্তম স্বৈরাচারী একনায়ক – পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে সখ্যতা করতে দেখে লজ্জা হয়েছে। এর কোনও অর্থ হয় না। আমি নিশ্চিত নই তিনি কী ভাবছেন। আমরা আশা করি তিনি বুঝতে পারবেন যে তাঁর রাশিয়া নয়, আমাদের, ইউরোপ এবং ইউক্রেনের সঙ্গে থাকা প্রয়োজন।”
ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা
ন্যাভারো আরও বলেন, “আমি কেবল ভারতীয় জনগণকে বলতে চাই, দয়া করে বুঝুন এখানে কী ঘটছে। ব্রাহ্মণরা ভারতীয় জনগণের ব্যয়ে লাভবান হচ্ছে। আমাদের এটা বন্ধ করতে হবে।” তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সংঘাত চলছে। রাশিয়ান তেল কেনার জন্য ২৫% জরিমানা এবং ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করার পরই এই মন্তব্য করেন তিনি।
এই ধরনের মন্তব্যের মাধ্যমে আমেরিকা বোঝাতে চাইছে যে, ভারত যদি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়, তবে তাদের রাশিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। এই মুহূর্তে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক বেশ জটিল অবস্থায় রয়েছে।