উৎসবের মরশুমে দারুণ খবর! ট্রেনের টিকিটে ২০% ছাড়, করুন শুধু এই কাজ

দুর্গাপূজা বা দীপাবলিতে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনার জন্য দারুণ খবর আছে। ভারতীয় রেলওয়ে উৎসবের মরসুমে যাত্রীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে, যেখানে যাওয়া-আসার টিকিট একসঙ্গে কাটলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
অফারটি কী এবং কীভাবে পাবেন?
এটি একটি ‘রাউন্ড ট্রিপ’ প্যাকেজ, যা সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। যারা একই সাথে যাওয়া এবং আসার টিকিট কাটবেন, শুধুমাত্র তারাই এই ছাড় পাবেন। প্যাকেজটির বুকিং শুরু হয়েছে ১৪ আগস্ট থেকে এবং চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এই প্যাকেজে যারা টিকিট কাটবেন, তাদের যাত্রা শুরু হতে হবে ১৩ অক্টোবর বা তার পরে। ফেরার টিকিট কাটতে হবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে।
মনে রাখতে হবে, এই প্যাকেজে টিকিট কাটলে যাওয়া এবং আসার দুটি টিকিটই নিশ্চিত বা ‘কনফার্ম’ হতে হবে। তাহলেই আপনি টিকিটের মূল ভাড়ার ওপর ২০ শতাংশ ছাড় পাবেন।
কিছু জরুরি বিষয়
এই প্যাকেজে কাটা টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না।
এই অফারের ক্ষেত্রে অন্য কোনো ডিসকাউন্ট কুপন বা ভাউচার ব্যবহার করা যাবে না।
কীভাবে টিকিট বুক করবেন?
আপনি খুব সহজে রেলওয়ান অ্যাপ বা আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে এই টিকিট বুক করতে পারেন।
রেলওয়ান অ্যাপের মাধ্যমে: প্রথমে অ্যাপটি ডাউনলোড করে লগইন করুন। এরপর ‘অ্যাভেল ফেস্টিভাল প্যাকেজ’ অপশনে ক্লিক করে যাত্রার তারিখ ও অন্যান্য তথ্য দিয়ে রাউন্ড ট্রিপ বুক করুন। পেমেন্ট সম্পন্ন হলে আপনার টিকিট নিশ্চিত হয়ে যাবে।