সহকর্মীর সঙ্গে যৌনখেলায় মত্ত বিবাহিত প্রৌঢ়! যুবতী প্রেগনেন্ট হতেই ফাঁস গোপন খবর…., জানলে অবাক হবেন

একই সঙ্গে দুটি সংসার চালানো এক ৫৫ বছর বয়সী প্রবাসী ভারতীয়কে সিঙ্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তিনি বিপাকে পড়েছেন। হাসপাতালে দ্বিতীয় স্ত্রী সন্তান প্রসব করতে গেলে প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায়, আর তখনই তাঁর এই দ্বৈত জীবন ধরা পড়ে।

অভিযুক্ত ব্যক্তির নাম ভাইথিয়ালিঙ্গম মুথুকুমার। তিনি ২০০৭ সালে ভারতে প্রথম বিয়ে করেন এবং এরপর কাজের জন্য সিঙ্গাপুরে চলে যান। সেখানে ২০১১ সালে সালমা বি আব্দুল রাজ্জাক নামে এক সহকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সালমা জানতেন যে মুথুকুমার বিবাহিত। তবে ২০২২ সালে মুথুকুমার ভারতে এসে সালমাকে বিয়ে করেন। এই বিয়ের কথা তাঁর প্রথম স্ত্রী একেবারেই জানতেন না।

মুথুকুমার দুই স্ত্রীকে নিয়েই সিঙ্গাপুরে থাকতেন, কিন্তু তাঁর প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেননি। গত বছর সেপ্টেম্বরে সালমা অন্তঃসত্ত্বা হন। তাঁকে নিয়ে মুথুকুমার সিঙ্গাপুরের একটি হাসপাতালে যান। সেখানেই কাকতালীয়ভাবে তাঁর প্রথম স্ত্রীও ডাক্তার দেখাতে আসেন এবং দুইজনের সামনে মুথুকুমারকে দেখে ফেলেন। এতেই তাঁর গোপন বিবাহিত জীবনের কথা ফাঁস হয়ে যায়।

ভারতের আইনে পরকীয়া অপরাধ না হলেও, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে করা আইনত দণ্ডনীয়। সিঙ্গাপুরের আইন এই বিষয়ে আরও কঠোর। সেখানে একাধিক বিয়ে করলে সাত বছর পর্যন্ত জেল এবং আর্থিক জরিমানা হতে পারে।

মুথুকুমারের বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলা দায়ের করা হয়েছে। তিনি আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্বীকার করেছেন। সিঙ্গাপুরের আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই কাজের জন্য তাঁকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।