কুকুরের মুখে ওটা কী…? সামনে গিয়ে দেখতেই সবাই অবাক, শিশুর মাথা কোথায় পেল? শোরগোল হাসপাতালে

পাঞ্জাবের পাতিয়ালায় এক অদ্ভুত ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাসপাতালের মধ্যে একটি কুকুরের মুখে নবজাতকের মাথা দেখে সবাই চমকে ওঠেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজিন্দ্র হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের কাছে। একটি কুকুর নবজাতকের মাথা মুখে নিয়ে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কুকুরটির কাছ থেকে নবজাতকের মাথা উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল থেকে কোনো নবজাতক শিশু নিখোঁজ হয়নি। হাসপাতালের সুপার বিশাল চোপড়া বলেন, সম্প্রতি যেসব নবজাতকের মৃত্যু হয়েছে, তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর ধারণা, হয়তো বাইরে থেকে কেউ নবজাতকের মৃতদেহ ফেলে দিয়ে গেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার পলবিন্দর সিং চিমা বলেন, এটি হাসপাতালের ভেতরের ঘটনা না বাইরের, তা খতিয়ে দেখা হচ্ছে। নবজাতকের দেহের বাকি অংশেরও খোঁজ চলছে। এই ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত খুঁজে বের করা হবে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।