শ্রীদেবীর সম্পত্তিতে ভাগ বসানোর চেষ্টা! বিপাকে পড়ে আদালতের দ্বারস্থ বনি কাপুর

হঠাৎ করেই তিন ব্যক্তি এসে অভিনেত্রী শ্রীদেবীর সম্পত্তির ভাগ দাবি করেছেন। শুধু তাই নয়, তারা শ্রীদেবীর স্বামী ও প্রযোজক বনি কাপুরকে মানসিক চাপ এবং হুমকিও দিচ্ছেন। বনি কাপুর সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টে এই বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, এই ঘটনাটি চেন্নাইয়ের ইস্ট-কোস্ট রোডে অবস্থিত শ্রীদেবীর একটি ফার্ম হাউসকে কেন্দ্র করে। ১৯৯৮ সালে শ্রীদেবী এমসি সম্বন্ধ মুদালিয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে এই ফার্ম হাউসটি কিনেছিলেন। সেই ব্যক্তির পাঁচজন ছেলে-মেয়ে থাকলেও, ১৯৬০ সালের একটি চুক্তি অনুযায়ী, তার পরিবারের সবাই এই সম্পত্তির ওপর থেকে নিজেদের অধিকার তুলে নিয়েছিলেন। এই কারণেই শ্রীদেবী নিশ্চিন্তে বাড়িটি কিনেছিলেন।
কিন্তু এখন সেই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী এবং আরও দুজন ব্যক্তি এই সম্পত্তির ভাগ দাবি করছেন। তারা বনি কাপুরকে মানসিক চাপ দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতিতে বনি কাপুর বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।