বাবা-মা হতে চলেছেন রাঘব-পরিনীতি, ছবি পোস্ট করে লিখলেন- ‘আসছে আমাদের ছোট্ট ইউনিভার্স…’

অবশেষে সকল জল্পনার অবসান। মা-বাবা হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। সোমবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে এই খুশির খবরটি তাঁরা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই খবর শুনে তাঁদের শুভাকাঙ্ক্ষীরা ভীষণ খুশি।

পরিণীতি তাঁর ইনস্টাগ্রামে একটি ছোট্ট কেকের ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে ‘1+1=3’। এই ছবি থেকেই বোঝা যাচ্ছে তাঁদের জীবনে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। ছবির ক্যাপশনে পরিণীতি লিখেছেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসছে। আমরা আশীর্বাদধন্য।”

এই ঘোষণার আগে রাঘব চাড্ডা একটি জনপ্রিয় টিভি শোতে মজা করে এই সুখবরের আভাস দিয়েছিলেন। এবার পরিণীতি ও রাঘবের পোস্ট সেই জল্পনাকে সত্যি প্রমাণ করল। তাঁরা শুধু ছবিই নয়, একটি ছোট ভিডিও পোস্ট করেছেন, যেখানে গর্ভবতী স্ত্রীকে নিয়ে সকালে হাঁটতে দেখা গেছে রাঘবকে।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালে পরিণীতি এবং রাঘব বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দুই বছরের মধ্যেই এই দম্পতি নিজেদের জীবনের সবচেয়ে বড় সুখবরটি জানালেন।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra