ক্রিকেট ব্যাট ‘চুরি’ করতে এসে যে কান্ড ঘটালো 15 বছরের ছাত্র..? ছাত্রীর গলা কেটে খুন

হায়দ্রাবাদের কুকটপল্লি এলাকায় ১০ বছরের ছাত্রী সহস্রাকে খুন করার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনার পেছনে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত রয়েছে, যে কিনা সহস্রার পাশের ফ্ল্যাটেই থাকত। পুলিশ জানিয়েছে, ক্রিকেট ব্যাট চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় সে সহস্রাকে নির্মমভাবে খুন করে।

কী ঘটেছিল?
গত ১৮ই আগস্ট সহস্রাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্তে জানতে পারে, খুনি পাশের অ্যাপার্টমেন্টে থাকা দশম শ্রেণির এক ছাত্র। সে সহস্রার ছোট ভাইয়ের ক্রিকেট ব্যাট চুরি করতে তাদের বাড়িতে লুকিয়ে ঢুকেছিল। কিন্তু সহস্রা তাকে দেখে ফেলে এবং তার বাবা-মাকে সব বলে দেবে বলে হুমকি দেয়। এতে ভয় পেয়ে কিশোরটি প্রথমে সহস্রাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং শ্বাসরোধ করে খুন করে। এরপরও ক্ষোভ না মেলায় সে ছুরি দিয়ে সহস্রার গলা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এমনকি ঘর থেকে কিছু টাকাও চুরি করে।

পুলিশের তদন্তে কী উঠে এল?
পুলিশের মতে, অভিযুক্ত কিশোরটি ভূতের সিনেমা এবং অপরাধ বিষয়ক ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসত। কীভাবে চুরি করতে হয় এবং ধরা পড়লে কী করতে হয়, সে অনলাইনে সেগুলো খুঁজে দেখত। এমনকি তার খুনের পরিকল্পনাও সে কাগজে লিখে রেখেছিল।

পুলিশ এলাকার সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং একজন সফটওয়্যার কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরকে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি তার অপরাধের কথা স্বীকার করে নেয়। পুলিশ জানায়, এত বড় অপরাধ করার পরও তার আচরণ স্বাভাবিক ছিল। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।