চালু হলো নতুন মেট্রো রুট! এক্ষনি জেনেনিন কলকাতা মেট্রোর গ্রিন, অরেঞ্জ ও ইয়েলো লাইনের সময়সূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের পর থেকেই কলকাতার গ্রিন লাইনে (সেক্টর ফাইভ-হাওড়া ময়দান) মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এবার অরেঞ্জ এবং ইয়েলো লাইনের নতুন অংশের পরিষেবাও চালু হচ্ছে। আপনার সুবিধার জন্য, সব রুটের নতুন সময়সূচি নিচে দেওয়া হলো।

গ্রিন লাইন: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
সোমবার থেকে শনিবার:

মোট মেট্রো: ১৮৬টি (দুই দিক থেকে ৯৩টি করে)।

ফাঁক: প্রতি ৮ মিনিট অন্তর।

প্রথম মেট্রো: সকাল ৬:৩০ (হাওড়া ময়দান থেকে) এবং সকাল ৬:৩২ (সেক্টর ফাইভ থেকে)।

শেষ মেট্রো: রাত ৯:৪৫ (হাওড়া ময়দান থেকে) এবং রাত ৯:৪৭ (সেক্টর ফাইভ থেকে)।

রবিবার:

মোট মেট্রো: ১০৪টি (দুই দিক থেকে ৫২টি করে)।

ফাঁক: প্রতি ১৫ মিনিট অন্তর।

প্রথম মেট্রো: সকাল ৯:০০ (হাওড়া ময়দান থেকে) এবং সকাল ৯:০২ (সেক্টর ফাইভ থেকে)।

শেষ মেট্রো: রাত ৯:৪৫ (হাওড়া ময়দান থেকে) এবং রাত ৯:৪৭ (সেক্টর ফাইভ থেকে)।

অরেঞ্জ লাইন: কবি সুভাষ থেকে বেলেঘাটা
সোমবার, ২৫শে আগস্ট থেকে এই লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হচ্ছে।

মোট মেট্রো: ৬০টি (দুই দিক থেকে ৩০টি করে)।

ফাঁক: প্রতি ২৫ মিনিট অন্তর।

প্রথম মেট্রো: সকাল ৮:০০ (উভয় দিক থেকে)।

শেষ মেট্রো: রাত ৮:০৫ (উভয় দিক থেকে)।

ছুটি: শনি ও রবিবার এই রুটে কোনো মেট্রো চলবে না।

ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর
এই রুটেও সোমবার, ২৫শে আগস্ট থেকে পরিষেবা শুরু হচ্ছে।

মোট মেট্রো: ১২০টি (দুই দিক থেকে ৬০টি করে)।

ফাঁক: ১০-১৫ মিনিট অন্তর।

প্রথম মেট্রো: সকাল ৭:৫৮ (উভয় দিক থেকে)।

শেষ মেট্রো: রাত ৮:০০ (উভয় দিক থেকে)।

ছুটি: শনি ও রবিবার এই রুটে কোনো মেট্রো চলবে না।