‘আপনার উচিত ছিল ভালো সার্জেন বেছে নেওয়া’- ট্রোল নেটিজেনের, কড়া জবাব দিতে ছাড়লেন না মৌনি

জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। কাজের খবর থেকে ব্যক্তিগত জীবনের নানা ছবি তিনি প্রায়ই শেয়ার করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তার কিছু নতুন ছবি পোস্ট করার পর, নেটিজেনদের একাংশ তার চেহারা নিয়ে কটূ মন্তব্য করেছেন। বিশেষ করে তার ‘প্লাস্টিক সার্জারি’র বিষয়টিকে কেন্দ্র করে অনেকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
একজন ট্রোলার মৌনীর ছবির নিচে লেখেন, ‘সত্য বরাবরই কটু! আপনাকে এটা মানতেই হবে। আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জেন বেছে নেওয়া।’
অনেকের দাবি, এই মন্তব্যের মাধ্যমে মৌনীর মুখের কসমেটিক সার্জারির পুরোনো গুজবের দিকে ইঙ্গিত করা হয়েছে। যদিও মৌনী নিজে বারবার এমন অভিযোগ অস্বীকার করেছেন।
এই মন্তব্যের জবাব দিয়েছেন মৌনী রায় নিজেই। তিনি লেখেন, “জীবনে কিছু ভালো কাজ করুন। ভালোবাসা দিতে এবং আপনার কাজ নিয়ে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকুন। অন্যথায়, এটা এতটাও মূল্যবান নয়।”
এর আগেও তার চেহারা নিয়ে প্রশ্ন উঠলে মৌনী জানিয়েছিলেন যে, তিনি এসব মন্তব্যে কোনো গুরুত্ব দেন না। তার মতে, যারা আড়ালে থেকে এসব করে আনন্দ পায়, তাদের সে সুযোগ দেওয়া উচিত।