সোনার দামে নতুন রেকর্ড! ২০৩০ সালের মধ্যে দাম পৌঁছতে পারে আড়াই লাখে, কি হবে মধ্যবিত্তদের?

সোনার দাম হু হু করে বেড়েই চলেছে। এক বছর আগেও যে সোনার দাম ছিল ৫০ হাজার টাকার আশেপাশে, এখন তা ১ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। সম্প্রতি দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লক্ষ ২ হাজার ৬৪০ টাকা। ২২ ক্যারেট সোনাও এক লাখের খুব কাছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই দাম আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, আগামী ৫ বছরের মধ্যে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ২ লক্ষ ২৫ হাজার থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

কেন বাড়ছে সোনার দাম?

আন্তর্জাতিক অস্থিরতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাত এবং অন্যান্য আন্তর্জাতিক সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্ব অর্থনীতির দুর্বলতা: যখন বিশ্ববাজারে অস্থিরতা থাকে, তখন মানুষ নিরাপদ বিনিয়োগের জন্য সোনার দিকে ঝুঁকে পড়ে। এর ফলে সোনার চাহিদা বাড়ে এবং দামও বেড়ে যায়।

পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ বছরে সোনার দাম প্রায় ২০০% বেড়েছে। ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ১৮% করে সোনার দাম বেড়েছে। এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে সোনার দাম আরও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।