ঘনিষ্ট মুহূর্তে স্বামীর গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দিল নতুন বউ, বেঁধে গেলো রক্তারক্তি কান্ড

বিয়ের মাত্র চার মাসেই স্বামী-স্ত্রীর সম্পর্কের তিক্ততা এমন এক ভয়ংকর রূপ নিল, যা কল্পনাও করা যায় না। উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় পারিবারিক ঝগড়ার জেরে এক স্ত্রী সহবাসের সময় স্বামীর গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার গোপনাঙ্গে সাতটি সেলাই পড়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মান্দাওয়ার থানার অন্তর্গত সিমলা কালা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী যুবক চাঁদবীর ওরফে চাঁদ গত ২৯ এপ্রিল বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই তার স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি। চাঁদবীরের অভিযোগ, তার স্ত্রী প্রায়ই অন্য পুরুষের সঙ্গে ফোনে কথা বলতেন এবং প্রতিবাদ করলে আক্রমণাত্মক হয়ে উঠতেন। তার সন্দেহ ছিল, স্ত্রী এই দাম্পত্য সম্পর্কে খুশি নন।

গত ২০ আগস্ট সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। অভিযোগ, সেই সময় চাঁদবীর শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে তার স্ত্রী কাছে থাকা একটি ব্লেড দিয়ে হঠাৎ করে তার গোপনাঙ্গে আঘাত করেন। ব্যথায় চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশের তদন্ত
চিকিৎসকেরা জানান, চাঁদবীরের আঘাত গুরুতর ছিল এবং সাতটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশকে জানায়।

পরে চাঁদবীর থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে তাকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছেন এবং ভবিষ্যতে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনাও করতে পারেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলাকে এখনও গ্রেফতার করা হয়নি, তবে তাকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ বলছে, মেডিকেল রিপোর্ট এবং সাক্ষীদের বক্তব্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাটি বর্তমানে গ্রামজুড়ে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।