রাজস্থানের মরুভূমিতে মিলল উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম, নতুন তথ্য দেবে ভারতের ইতিহাস!

পুকুরের নিচে মাটি খুঁড়তে গিয়ে এমন এক আবিষ্কার হলো যা ভারতের ইতিহাস বদলে দিতে পারে! রাজস্থানের জয়সলমীরের মেঘা গ্রামে পাওয়া গেল প্রায় ১৮ কোটি বছর পুরোনো একটি ডাইনোসরের জীবাশ্ম। বিজ্ঞানীরা মনে করছেন, এটি জুরাসিক যুগের একটি উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম।
ডানা এবং শিরদাঁড়া সমেত জীবাশ্ম:
যে জীবাশ্মটি পাওয়া গেছে তাতে ডাইনোসরটির ডানা, শিরদাঁড়া এবং পুরো শরীরের একটি স্পষ্ট কাঠামো দেখা যাচ্ছে। এটি দেখে বিজ্ঞানীরা নিশ্চিত যে আজ যেখানে থর মরুভূমি, একসময় সেখানে উড়ন্ত ডাইনোসরেরা ঘুরে বেড়াত।
নতুন তথ্য দেবে ভারতের ইতিহাস নিয়ে:
এই আবিষ্কারের ফলে ভারতের প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আমাদের এতদিনের ধারণা পাল্টে যাবে। বিজ্ঞানীরা খুব খুশি, কারণ এই জীবাশ্ম থেকে তারা ভারতের অনেক পুরোনো ইতিহাস সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারবেন।
বিশেষজ্ঞরা আরও আশাবাদী যে যখন একটি উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে, তখন এই এলাকায় আরও এমন অনেক জীবাশ্মের সন্ধান মিলতে পারে। এই আবিষ্কার দেখতে এখন সেই গ্রামে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্নতাত্ত্বিকদের ভিড় জমছে।