বিয়ের পর প্রথম তিরুমালা দর্শনে নাগা-শোভিতা, পরণে সোনালি পাড়ের লাল শাড়ি! দেখুন সেই লুক

অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালা বিয়ের পর প্রথমবার একসঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে দর্শন করতে গেলেন। এই তারকা দম্পতিকে দেখে ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়।
ঐতিহ্যবাহী পোশাকে নাগা-শোভিতা
বালাজি দর্শনের জন্য শোভিতা একটি লাল এবং সোনালি পাড়ের শাড়ি পরেছিলেন। অন্যদিকে, নাগা চৈতন্যকেও দেখা যায় ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে। ভিড়ের মাঝেও তারা শান্তভাবে হেঁটে সাধারণ মানুষের মতোই মন্দিরে যান। পাপারাজ্জিরা তাদের ছবি তোলার জন্য ভিড় করে। সোশ্যাল মিডিয়ায় নাগা এবং শোভিতার এই ভিডিও প্রকাশ হওয়ার পর বহু মানুষ তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
#NagaChaitanya garu & #Sobhita garu seek the blessings of Lord Venkateswara Swamy at Tirumala 🙏 pic.twitter.com/eWnZY39QCU
— Subbu (@SubbarajuSiva) August 21, 2025
এদিকে, নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে তার বিশেষ বন্ধু রাজ নিধিমরুর সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এর মাঝে নাগা চৈতন্যও তার নতুন স্ত্রীর সঙ্গে জীবন উপভোগ করছেন।