মহালয়ার আগেই ভাগ্য বদলে যাবে একাধিক রাশির! মঙ্গলের কৃপা কোন কোন রাশিতে?

আর মাত্র কয়েক দিন পরেই ২১ সেপ্টেম্বর, আসছে মহালয়া। এই দিনে বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে আগমনীর সুর। মা দুর্গার আগমনের এই শুভক্ষণে জ্যোতিষশাস্ত্র বলছে, মহালয়ার আগেই কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর বিশেষ কৃপা বর্ষণ হতে চলেছে।
মঙ্গলের রাশি পরিবর্তন
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহ আগামী ১৩ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে বেশ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে। ভূমিপুত্র বলে পরিচিত এই গ্রহের প্রভাবে কোন কোন রাশির কপাল খুলবে, দেখে নিন:
তুলা: মঙ্গলের গোচরের কারণে এই রাশির জাতকদের ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। সাহস বাড়বে এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। সম্পর্ক আগের থেকে আরও ভালো হবে। শিক্ষার্থীরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন, যা তাঁদের কর্মজীবনের সঠিক পথ দেখাবে। যারা অংশীদারিত্বের ব্যবসা করেন, তাঁরাও লাভবান হবেন।
কন্যা: এই রাশির জাতকদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। মঙ্গল গ্রহের প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এবং আপনার কথার মধ্যে একটা আলাদা প্রভাব থাকবে। এই সময়টি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে।
কুম্ভ: মঙ্গলের অবস্থান আপনার রাশির ভাগ্যস্থানে রয়েছে। এই সময় আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন। উচ্চ শিক্ষা, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত বিকাশের জন্য এই সময়টা দারুণ। যারা বিদেশে যেতে বা পড়াশোনা করতে আগ্রহী, তাদের জন্য সুসংবাদ আসতে পারে। বিদেশ সংক্রান্ত যেকোনো কাজেও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।