ভোগান্তি শেষ…! এবার সরাসরি বিমানবন্দরে পৌঁছনোর সুবিধা, চোখ বুলিয়ে নিন একনজরে

দেশের বৃহত্তম মেট্রো স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। এই স্টেশন চালু হলে যাত্রীদের জন্য একটি বিশাল সুবিধা হবে। এবার এক টিকিটেই যেমন মেট্রো পথে সরাসরি বিমানবন্দরে পৌঁছানো যাবে, তেমনই বিমানবন্দর থেকে সহজেই শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যাবে। বিমানবন্দর মেট্রো টার্মিনাল স্টেশন হওয়ায় এটি ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং পিংক লাইনের সঙ্গে ভবিষ্যতে সংযুক্ত হবে।
ভাড়া ও রুটের বিস্তারিত
নতুন এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আপাতত ইয়েলো লাইন দিয়ে এই পরিষেবা চালু হচ্ছে। বিমানবন্দর থেকে মেট্রো ধরে নোয়াপাড়া, সেখান থেকে একদিকে নোয়াপাড়া হয়ে মেট্রো এবং অন্যদিকে টালিগঞ্জ হয়ে কবি সুভাষ পর্যন্ত যাতায়াত করা যাবে। যদিও এখন ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন বন্ধ আছে এবং যাতায়াত হচ্ছে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত।
ভাড়ার তালিকা (কিছু গুরুত্বপূর্ণ রুটের জন্য):
বিমানবন্দর-যশোর রোড: ৫ টাকা
বিমানবন্দর-দমদম ক্যান্টনমেন্ট: ১০ টাকা
বিমানবন্দর-নোয়াপাড়া: ২০ টাকা
বিমানবন্দর-এসপ্ল্যানেড: ৪০ টাকা
বিমানবন্দর-কবি সুভাষ: ৪৫ টাকা
বিমানবন্দর-হাওড়া: ৫০ টাকা
বিমানবন্দর-সেক্টর-৫: ৭০ টাকা
বিমানবন্দর-রুবি: ৬৫ টাকা
বিমানবন্দর-শিয়ালদহ: ৫০ টাকা
এক টিকিটে শহরজুড়ে ভ্রমণ
যাত্রীরা ব্লু লাইনে ধর্মতলায় নেমে লাইন বদল করে একদিকে যেমন হাওড়া স্টেশন যেতে পারবেন, তেমনই শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই পুরো যাত্রাই হবে একটি মাত্র টিকিটে। কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনটি এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হিসেবে পরিচিতি পেতে চলেছে। মুম্বই, দিল্লি, লখনউ এবং চেন্নাইয়ের পর কলকাতা ভারতের পঞ্চম শহর, যেখানে বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হচ্ছে। এই নতুন পরিষেবা চালু হলে দীর্ঘ দূরত্বের ট্রেন যাত্রী এবং বিমান যাত্রীদের যাতায়াত অনেক দ্রুত ও আরামদায়ক হবে।