লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা! এবার থেকে মিলবে ৩০০০ টাকা? আজই করুন অ্যাপ্লাই

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির জনপ্রিয়তা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনী ক্ষেত্রে দারুণ সাফল্য এনে দিয়েছে। আগে এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পেতেন, যা লোকসভা নির্বাচনের আগে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পই সরকারের সবচেয়ে জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে শীর্ষে রয়েছে।

এই প্রকল্পে সাধারণ মহিলারা ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। তবে সম্প্রতি একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, সরকার এই প্রকল্পের অর্থ তিন গুণ বাড়ানোর কথা ভাবছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আগামী সেপ্টেম্বর মাস থেকে উপভোক্তারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেতে পারেন।

কারা পাবেন এই সুবিধা?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে:

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে থাকতে হবে।

পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।

আবেদন করার সময় বার্ষিক আয়ের আড়াই লক্ষ টাকার একটি ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। তবে সরকারি চাকরিরত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

যদি এই নতুন ঘোষণা সত্যি হয়, তাহলে এটি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মহিলাদের জন্য একটি বড় সুখবর হতে চলেছে।