কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা কাটবে? জেনে নিন আইআরসিটিসি-র নতুন নিয়ম

উৎসবের মরশুম আসছে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ট্রেনের টিকিটের চাহিদা। অনেকে টিকিট বুক করলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হন। কিন্তু আপনি কি জানেন, আইআরসিটিসি-র মাধ্যমে কনফার্ম টিকিট বাতিল করলে আপনার কত টাকা কাটা যেতে পারে? ভারতীয় রেলওয়ে এই বিষয়ে কিছু নির্দিষ্ট নিয়ম রেখেছে।
কনফার্ম টিকিট বাতিলের নিয়ম:
আইআরসিটিসি অ্যাপ বা পোর্টাল থেকে অনলাইনে বুক করা কনফার্ম টিকিট বাতিল করলে যাত্রীরা কিছু ক্ষেত্রে রিফান্ড পান, কিন্তু কিছু ক্ষেত্রে অতিরিক্ত টাকাও কাটা যায়।
৪৮ ঘন্টা বা তার আগে: ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় আগে যদি কনফার্ম টিকিট বাতিল করা হয়, তবে এক্সিকিউটিভ ক্লাসের জন্য জিএসটি ছাড়াও প্রতি যাত্রী ২৪০ টাকা, এসি চেয়ার কারের জন্য ১৮০ টাকা এবং অন্যান্য এসি ক্লাসের জন্য নির্দিষ্ট চার্জ কাটা হবে।
৪৮ থেকে ১২ ঘন্টার মধ্যে: ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে সমস্ত এসি ক্লাসের জন্য টিকিটের মূল্যের ২৫% কাটা হবে।
১২ থেকে ৪ ঘন্টার মধ্যে: এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে টিকিটের ভাড়ার ৫০% কাটা হবে।
৪ ঘন্টার কম: যদি ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল না করা হয়, তবে কোনো রিফান্ড পাওয়া যাবে না।
ওয়েটিং লিস্টের টিকিট:
স্বয়ংক্রিয় বাতিল: যদি প্রথম তালিকা প্রকাশের পরেও টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং পুরো টাকা রিফান্ড করা হবে।
নির্ধারিত সময়ের আগে বাতিল: যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘন্টা আগে বাতিল করা হয়, তবে প্রতি যাত্রীর ভাড়া থেকে ২০ টাকা এবং জিএসটি কাটা যাবে।
কিছু কনফার্ম, কিছু ওয়েটিং: যদি একই পিএনআর-এ কিছু যাত্রীর টিকিট কনফার্ম হয় এবং বাকিদের ওয়েটিং লিস্টে থাকে, তবে ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে টিডিআর জমা দিলে নিশ্চিত যাত্রীদের জিএসটি সহ ২০ টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য, যদি ট্রেন ৩ ঘণ্টার বেশি দেরিতে চলে, তবে কোনো চার্জ ছাড়াই টিকিটের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হবে।