গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! যাত্রী দেড় আচমকায় হামলা করলো লেপার্ড! তারপর যা হল…

বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে ওয়াইল্ড লাইফ সাফারির সময় এক ১৩ বছর বয়সী কিশোর লেপার্ডের হামলার শিকার হয়েছে। শুক্রবার, স্বাধীনতা দিবসের দিন দুপুরে এই ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

কর্ণাটক পোর্টফলিও থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোমাসান্দ্রার বাসিন্দা ওই কিশোর তার বাবা-মায়ের সঙ্গে সাফারি বাসে করে পার্কের ভেতর দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে একটি লেপার্ড বসে ছিল। তাদের গাড়িটি কাছে আসতেই লেপার্ডটি পিছু নেয় এবং একটি নন-এসি জালে ঢাকা সাফারী বাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত, ওই কিশোরের হাত গাড়ির বাইরে ছিল, যার ফলে লেপার্ডের থাবার আঘাতে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়।

ঘটনার পর দ্রুত তাকে নিকটবর্তী জিগানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনা প্রসঙ্গে পার্কের পরিচালক এভি সূর্য সেন বলেন, “ওই কিশোর এবং তার পরিবার একটি নন-এসি বাসে করে সাফারি করছিলেন। যখন লেপার্ডটি আক্রমণ করে, তখন কিশোরের হাত বাইরে থাকায় সে আঘাত পায়।” তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসার পর কিশোরটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগেও এই বায়োলজিক্যাল পার্কে এই ধরনের ঘটনা ঘটেছে, যা নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পার্ক কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে অনেকে মনে করছেন।