লেগেই থাকত দুর্ঘটনা, ট্রেন আটকে অকাল বিশ্বকর্মা পুজো এই জায়গায়..! কোথায় জানেন?

সাধারণত বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র মাসে। কিন্তু সারা বছর ট্রেন দুর্ঘটনার হাত থেকে বাঁচতে শ্রাবণ মাসের শেষ শনিবার অকাল বিশ্বকর্মা পুজো শুরু করেছেন শিয়ালদহ-হাসনাবাদ শাখার কড়েয়া কদম্বগাছি রেল স্টেশনের পাশে হেমন্ত বসু নগরের স্থানীয় বাসিন্দারা। তাদের বিশ্বাস, এই পুজোর পর থেকে ওই এলাকায় আর কোনো ট্রেন দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়দের দাবি, একসময় এই রেললাইনে ঘন ঘন দুর্ঘটনা ঘটত। সেই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসীরা একত্রিত হয়ে ট্রেন থামিয়ে এই পুজো শুরু করেন। তাদের মতে, এই পূজার কারণেই এখন পর্যন্ত এলাকাটিতে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। তাই রেললাইনের পাশে শান্তি বজায় রাখার জন্য তাঁরা এই প্রথা বছরের পর বছর চালিয়ে যাবেন।

এই অকাল পুজোতে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। তাই সর্বদেবতার মন্ত্র একত্রিত করে ভক্তিভরে বিশ্বকর্মার পূজা করা হয়। রেললাইনের উপর দুধ, গঙ্গাজল, ফুল এবং বাতাসা দিয়ে এই পুজো সম্পন্ন করা হয়, যা স্থানীয়দের কাছে গভীর ভক্তির প্রতীক।