আজ জন্মাষ্টমীর দিন স্বস্তি, দাম কমল সোনা-রুপোর! কিনতে গেলে কত খরচ বাঁচবে দেখেনিন?

আজ, ১৬ আগস্ট, জন্মাষ্টমীর শুভ দিনে গ্রাহকদের জন্য এক দারুণ খবর। সপ্তাহের শেষে শনিবারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বাজারে সোনার দামে পতন ঘটেছে। এক ধাক্কায় সোনা ও রুপো দুটোরই দাম অনেকটাই কমে গেছে, যা উৎসবের মরসুমে ক্রেতাদের জন্য স্বস্তির কারণ। আজ সোনা কিনলে আপনার প্রতি গ্রামে প্রায় ৪০০ টাকা এবং রুপো প্রতি কেজিতে এক হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।
আজকের সোনার দাম (১৬ অগাস্ট, ২০২৫)
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯,৯৩২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯,৪৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯,০৩৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৭,৭৪৫
রুপো (৯৯৯) ১ কেজি ১,১৪,২৫৩
সোনা কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
সোনার গয়না কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত, যাতে আপনি সঠিক দামে সেরা জিনিসটি কিনতে পারেন:
সার্টিফায়েড সোনা: সবসময় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) দ্বারা সার্টিফায়েড সোনা কেনা উচিত।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে মাপা হয়। কেনার সময় কত ক্যারেটের সোনা কিনছেন, তা নিশ্চিত করে নিন। কারণ প্রতিটি ক্যারেটের দাম আলাদা।
মেকিং চার্জ: গয়নার ডিজাইনের উপর মেকিং চার্জ নির্ভর করে। কেনার আগে মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে, তা ভালোভাবে জেনে নিন।
বিক্রির নিয়ম: ভবিষ্যতে এই সোনা বিক্রি করার সময় বাই-ব্যাক পলিসি কী থাকবে, সে বিষয়ে বিক্রেতার কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।