আবার অশান্ত শীতলকুচি, বিজেপির মিছিলে পড়ল বোমা
September 11, 2022

কোচবিহারের শীতলকুচিতে ভয়াবহ কান্ড বিজেপির মিছিলকে ঘিরে। আবার অশান্ত শীতলকুচি। আজ, রবিবার শীতলকুচি বাজারে বিজেপির মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। আচমকাই মিছিলের উপর ব্যাপক বোমাবাজি শুরু হয়। বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা।
বিজেপির অভিযোগ, তাদের ‘চোর ধরো, জেলে ভরো’ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হচ্ছিল। বিনা প্ররোচনায় বিজেপি কর্মী ও সমর্থকদের উপর হামলা করেছে তৃণমূল। বেশ কয়েক জন আহত হয়েছেন। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শীতলকুচিতে এই মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই অশান্তির আশঙ্কা ছিল। আর মিছিল শীতলকুচি বাজারের কাছে পৌঁছতেই শুরু হয় বোমাবাজি। বিজেপির একাধিক জনপ্রতিনিধির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। তাঁরা কোনোভাবে সুরক্ষার ব্যবস্থা করেন।