ওটা কী? কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ…! ধানের জমিতে পরে যুবকের নিধর দেহ, চাঞ্চল্য এলাকায়

তপন ব্লকের চৌমুহনী এলাকার একটি ধানের জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আশিক সরকার (২৪), বাড়ি বালাপুর মৌকুড়ি এলাকায়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত খুন।
পরিবারের অভিযোগ ও পুলিশের তদন্ত
আশিকের পরিবার জানায়, দুই দিন আগে বাড়ি থেকে বেরোনোর পর গতকাল রাতে তার বাড়ি ফেরার কথা ছিল। এমনকি সে নিজেই ফোন করে ফেরার খবর দিয়েছিল। কিন্তু গভীর রাতে তার এক বন্ধু এসে জানায়, আশিকের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে তপন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের সদস্যদের ধারণা, আশিককে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশিকের মৃত্যুর কারণ পারিবারিক বিবাদ, দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে পরিবার।