প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম করল সিভিক ভলান্টিয়ার! তারপর যা হলো..? জানুন বিস্তারে

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। হামলার পর অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে দুজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার শিকার নার্সটির নাম সুস্মিতা মণ্ডল, যিনি বেনারসে কর্মরত। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম বিশ্বজিৎ খাঁ। জানা গেছে, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে সুস্মিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু সুস্মিতা তা প্রত্যাখ্যান করেন।
শুক্রবার সুস্মিতা বাসন্তীতে তার নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময়ই বিশ্বজিৎ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সুস্মিতাকে কুপিয়ে জখম করার পর বিশ্বজিৎ নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দ্রুত দুজনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় বাসন্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।