‘ধূমকেতু’র ধুন্ধুমার শুরু, দর্শকদের উচ্ছ্বাসের খবর পেয়েই পোস্ট দেবের, সঙ্গে এক বিশাল খবর! কি লিখলেন?

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব-শুভশ্রী জুটির বহু আকাঙ্ক্ষিত ছবি ‘ধূমকেতু’। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড় এবং দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকাল ৬টা থেকে শুরু হওয়া বিশেষ শো-গুলোতেও ছিল হাউসফুল। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত এই ছবিটি প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে।
সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও রিভিউ ছড়িয়ে পড়েছে। দর্শকরা দেব-শুভশ্রীর রোম্যান্স, গল্পের টুইস্ট এবং রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও দুলাল লাহিড়ীর অসাধারণ অভিনয়ের প্রশংসা করছেন। অনেকে বলছেন, এই ছবিটি যেন টলিউডে এক নতুন এবং তাজা বাতাস নিয়ে এসেছে।
ছবির এই অভাবনীয় সাফল্য এবং দর্শকদের উচ্ছ্বাসের খবর পেয়ে অভিনেতা দেব নিজেই সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “সকলকে অনেক ধন্যবাদ জানাই ধূমকেতুকে বাংলা সিনেমার Biggest Opening দেওয়ার জন্য, সকাল থেকে এত ভালো ভালো Review দেওয়ার জন্য ও এই ছবিটাকে ভালোবাসা দিয়ে এত বড় করে তোলার জন্য। This is just the beginning, picture abhi baki hai! Lastly, thank you এত বছরের অপেক্ষার জন্য ও এত বছর ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য!”
দেব-শুভশ্রী জুটির এই প্রত্যাবর্তনকে ঘিরে পুরো কলকাতা এখন ‘ধূমকেতু’ জ্বরে আক্রান্ত। ছবিটির সাফল্য দেখে অনেকেই মনে করছেন, এটি বক্স অফিসে বলিউড ছবির সঙ্গেও পাল্লা দেবে। দর্শকদের এই উন্মাদনা প্রমাণ করে যে, বাংলা সিনেমার এই সুপারহিট জুটি এখনো কতটা জনপ্রিয়।