নাগর দোলনা ছিটকে ঝুলছিলেন মহিলা, যুবকের তৎপরতায় পেল রক্ষা! দেখুন ভাইরাল ভিডিও

নাগরদোলায় চড়তে গিয়ে এক ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভাটপাড়ায়। নাগরদোলার একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা দোলা থেকে ছিটকে বেরিয়ে আসেন এবং লোহার রড ধরে ঝুলতে থাকেন।

ভিডিওতে দেখা যায়, নাগরদোলাটি যখন ঘুরছিল, তখন হঠাৎ ওই মহিলা নিজের আসন থেকে বেরিয়ে আসেন এবং লোহার কাঠামো ধরে ঝুলে পড়েন। তার এই বিপদ দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক তখনই এক যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাগরদোলার উপরে উঠে যান এবং ওই মহিলাকে টেনে ভেতরে নিয়ে আসেন। যুবকের এই সাহসী পদক্ষেপের কারণেই মহিলা প্রাণে বাঁচেন।

এই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা যুবকের সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন এবং তাকে একজন ‘সুপারহিরো’ হিসেবে আখ্যায়িত করছেন। অনেকেই বলছেন যে যুবকের সময়োচিত পদক্ষেপ না থাকলে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই ঘটনাটি মেলা বা রাইডে নিরাপত্তার বিষয়টি নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।