স্বামী অক্ষম, স্ত্রীকে গর্ভবতী করতে ভয়ানক কাজ…! শ্বশুর ও ভাসুরকে দিয়ে জোর করে সঙ্গম, তারপর?

গুজরাতের ভাদোদরায় এক ৪০ বছর বয়সি মহিলা তার স্বামী, শ্বশুর এবং ভাসুরের বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, স্বামীর স্পার্ম কাউন্ট কম থাকায় গর্ভধারণের জন্য তার শ্বশুর এবং ভাসুর তাকে ধর্ষণ করেছেন। মহিলাটি নাভাপুরা থানায় এই মর্মে একটি এফআইআর দায়ের করেছেন।
কেন এই ভয়ঙ্কর ঘটনা?
ভুক্তভোগী মহিলা জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে গর্ভধারণের জন্য চাপ দিতে থাকে। চিকিৎসার পর জানা যায়, তার স্বামীর স্পার্ম কাউন্ট অত্যন্ত কম, যার কারণে তিনি সন্তান ধারণে অক্ষম। আইভিএফ পদ্ধতি ব্যর্থ হলে মহিলাটি একটি শিশু দত্তক নেওয়ার প্রস্তাব দিলেও তার শ্বশুরবাড়ির লোকেরা তাতে রাজি হননি।
এরপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। জুলাই ২০২৪-এ, যখন মহিলাটি ঘুমাচ্ছিলেন, তখন তার শ্বশুর তাকে ধর্ষণ করেন। চিৎকার করলে তাকে মারধর করা হয় এবং তার স্বামীও তাকে চুপ থাকার জন্য চাপ দেয়। অভিযোগপত্রে তিনি জানান, তার স্বামী হুমকি দিয়েছিল যে যদি সে এই ঘটনা প্রকাশ করে, তাহলে তার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।
নির্যাতন ও পুলিশি পদক্ষেপ
মহিলার অভিযোগ, তার শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। গত বছর ডিসেম্বরে তার ভাসুরও এই নির্যাতনে যোগ দেন এবং তাকে ধর্ষণ করেন। অবশেষে জুন ২০২৫-এ তিনি গর্ভবতী হলেও আগস্টে তার গর্ভপাত হয়। এরপর তিনি আর সহ্য করতে না পেরে জুলাই মাসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।