প্রেম ভেস্তে যায় অচিরেই, কোন কোন রাশির মধ্যে মনোমালিন্যের আশঙ্কা বেশি? জেনেনিন

প্রেম বা বিবাহের ক্ষেত্রে অনেকেই মনের মিলকে গুরুত্ব দেন। তবে জ্যোতিষশাস্ত্র মতে, কিছু রাশির মধ্যে সম্পর্ক গড়া এবং টিকিয়ে রাখা বেশ কঠিন হতে পারে। কিছু রাশির সংমিশ্রণে প্রায়ই মনোমালিন্য, ভুল বোঝাবুঝি বা এমনকি শত্রুতার সম্পর্ক দেখা যায়। এই কারণে তাদের সম্পর্ক দ্রুত অবনতির দিকে এগোয়। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে রাশি মিলিয়ে নিলে এই ধরনের সমস্যার আশঙ্কা অনেকটাই কমানো যেতে পারে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, যেসব রাশির মধ্যে মনোমালিন্যের আশঙ্কা বেশি, তা নিচে তুলে ধরা হলো:
মেষ ও কর্কট: এই দুই রাশির মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকে। এদের মধ্যে আত্মাভিমান বেশি থাকায় তা বন্ধুত্ব বা সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়।
তুলা ও মকর: তুলা ও মকর রাশির মধ্যে দাম্পত্য অশান্তির আশঙ্কা প্রবল। বৈবাহিক সম্পর্ক হলেও সমস্যা লেগেই থাকে।
বৃষ ও সিংহ: বৃষ ও সিংহ রাশির মধ্যে প্রেমের সম্পর্ক হলেও ছোটখাটো কারণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের ভুল বোঝাবুঝি একসময় সম্পর্ককে দুর্বল করে দিতে পারে।
ধনু ও মকর: এই দুই রাশির মধ্যে প্রায়ই শত্রুতার সম্পর্ক দেখা যায়। এক পক্ষ আরেক পক্ষের উন্নতি সহ্য করতে পারে না এবং সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করে। তাই এদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা বেশ কঠিন।
বৃশ্চিক ও মেষ: এই দুই রাশির মধ্যে বৈবাহিক সম্পর্কও কণ্টকমুক্ত হয় না। নানা দ্বন্দ্ব এবং অশান্তি প্রায়ই লেগে থাকে। তৃতীয় ব্যক্তির কথায় বিশ্বাস করে তারা সম্পর্কের মধ্যে আরও জটিলতা তৈরি করে।
কন্যা ও মিথুন: কন্যা ও মিথুন রাশির মধ্যে সম্পর্ক হলে নানা কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং অনেক ক্ষেত্রেই সেই ভুল বোঝাবুঝিগুলো সহজে সমাধান হয় না।
প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এর সব কথা ভবিষ্যতে সত্য প্রমাণিত হবে এমন কোনো দাবি করা হচ্ছে না। এই বিষয়ে কোনো প্রশ্ন বা সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করার কথা বলা হয়েছে।