OMG! বাসে উঠতে যাচ্ছিলেন যাত্রী, বুকে লাথি মেরে বাস থেকে রাস্তায় ফেলে দিলেন কনডাক্টর!

রাস্তায় দাঁড় করানো একটি সরকারি বাস। দরজা খোলা। হঠাৎই দেখা গেল এক যাত্রীকে মারধর করতে করতে বাস থেকে নামাচ্ছেন কনডাক্টর। যাত্রী বাসে ওঠার চেষ্টা করতেই পর পর তার গালে চড় মারেন কনডাক্টর। তার পরই ওই যাত্রীর বুকে সজোরে একটা লাথি মারেন তিনি। আর লাথির ঝটকায় বাসের সিঁড়ি থেকে রাস্তায় চিত হয়ে পড়েন যাত্রী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুর তালুকে। বাসটি ছিল রাজ্য পরিবহণ দফতরের।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় চিত হয়ে পড়ে আছেন সেই যাত্রী। তাকে লক্ষ্য করে কিছু বলতে দেখা যায় কনডাক্টরকে । এর পরই বাস ছেড়ে দেয়। বাসটি চলে যাওয়ার পরেও রাস্তায় ওই অবস্থায় পড়ে ছিলেন যাত্রী।

এদিকে যাত্রীকে মারধরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরকারি বাসের ওই কনডাক্টরকে সাসেপন্ড করেছে কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)। এছাড়া নির্দেশ দেয়া হয়েছে ঘটনার কারণ উদঘাটনেরও।

ভিডিওটি দেখুন…