নিজ দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করায় ,BJP র বড় পদ থেকে সরানো হল অনুপমকে

বিহারের সোহো পর্যবেক্ষকের দায়িত্ব আর নেই অনুপম হাজরা।প্রাক্তন TMC সাংসদকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বহুদিন বিজেপির জাতীয় সম্পাদক পদে থাকা সঙ্গে বিহারের সহ-পর্যবেক্ষক পদেও ছিলেন অনুপম। তাকে এই পদ থেকে সরানোর কি কারণ ?, বার বার বঙ্গ BJP কে অস্বস্তিতে ফেলা যার ফলে দলে তার বিরুদ্ধে অনেক ক্ষোভ তৈরি হচ্ছিল। সেই কারণেই অনুপমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
দলের মধ্যে ফাটল ধরার বিস্ফোরক অভিযোগ করেছেন অনুপম হাজরা।তাছাড়াও গুরু পাচার কাঁদে গ্রেফতার অনুব্রতর মতো এত বড় ইস্যুকে কাজে লাগাতে পারেনি। উল্টে নিজ দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
ফেইসবুক লাইভ করে সোশ্যাল মিডিয়ার সামনে নিজ দলের বিরুদ্ধে মুখ খোলায় সমস্যায় পরে যায় পদ্দশিবির। বীরভূমে জমি তৈরি। তাও অনুব্রত ইস্যুতে কেন কোনও আন্দোলন নয়? এই প্রশ্ন তুলে বিজেপির বীরভূম জেলা নেতৃত্বদের বিরুদ্ধেও আক্রমণাত্মক হতে দেখা গেছে অনুপম হাজরাকে।