দেবযানীর চিঠি প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজনৈতিক দল ,কটাক্ষ একে-অপরকে

চিঠি প্রকাশ্যে আসতেই তৃনমুলকে ঘিরে কটাক্ষ বিরুধী রাজনৈতিক দলের। চিঠিটি আসলে কার ?,জানা যায় চিঠিটি দেবযানী মুখোপাধ্যায়ের যেটি প্রকাশ্যে আনেন তার মা। সেই চিঠির বয়ানের ভিত্তিতেই শাসক দলকে কটাক্ষ বিরুধী দলের। গোয়েন্দা সংস্থা সিআইডি সেই চিঠির বিবৃতি জারি করেছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দেবযানীর চিঠির বয়ান নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে জানিয়েছেন, ” কিছুদিন আগেই আমার সঙ্গে দেবযানীর দেখা হল দমদম সেন্ট্রাল জেলের একটি অনুষ্ঠানে। সেদিন ও আমাকে বা জেলের অফিসারদের কিছু বলেনি৷ আমি সামনে থেকে কথা বললাম। কিছু তো বলল না। এখন ওঁর কথা বিশ্বাস করব কী করে? ওঁর মা চিঠি সামনে নিয়ে এসেছে। কিন্তু ওঁর মা তো আর অভিযুক্ত নয়৷ দেবযানীর এই চিঠির কথা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। তদন্ত হওয়া উচিত।”

বিরুধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাব যান কুনাল ঘোষ। তিনি বলেন, “দেবযানী মুখোপাধ্যায়ের মা যে চিঠি লিখেছেন, সিআইডি তাঁর উত্তর দিয়েছে। কিন্তু তার পরে শুভেন্দু অধিকারীর যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে এমন কিছুর একটা অপেক্ষা তিনি করেছিলেন। যেন তিনি আশা করেছিলেন এমন একটা চিঠি আসছে। শুভেন্দুর কেন এত আনন্দ, সেটাও তদন্তে দেখা উচিত।”