‘তৃণমূলের ২৫ ভাগ চোর, আর ৭৫ ভাগ ডাকাত’, উত্তরবঙ্গের সফরে গিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দু

আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। নন্দীগ্রামের এই বিজেপি বিধায়কের
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জুড়ে অনেক কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে BJP র সমাবেশে বাড়তি নজর রাখে। এরকম অবস্থায় আজ শুভেন্দু অধিকারীর আলিপুরদুয়ার কর্মসূচি নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।

আজ শুক্রবার BJP সাংসদ জন বার্লাকে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ারে মিছিল করতে নামেন শুভেন্দু অধিকারী। তারপর আলিপুরদুয়ারে বিজেপি কর্মী সমর্থকদের আকর্ষিত করতে TMC -র প্রসঙ্গে বলেন, “২৫ ভাগ চোর, আর ৭৫ ভাগ হল ডাকাত।”

এদিন শুভেন্দু অধিকারী সভা থেকে সকল কর্মীদের নবান্ন অভিযানের জন্য একত্রিত হওয়ার বার্তা দেন।কিছুদিন আগে TMC র একাধিক নেতাদের বলতে শোনা যায়,তৃনমুলের সবাই অসৎ নয়। এছাড়াও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন, তৃণমূলের ৯৯ শতাংশই সৎ। এদিন আলিপুরদুয়ারের সভা থেকে শুভেন্দু অধিকারী শাসক দলকে কটাক্ষ নিয়ে বলেন, “আমি বলি এরা ডাকাত। সব লুঠ করেছে। চাকরি, বালি সব লুঠ। এখন ঠেলায় পড়েছে।”